• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোববার বিএনপির রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার

ঢাকা, ১৭ নভেম্বর।। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আজকের মধ্যে ফরম জমা দিতে হবে। ৩০০ আসনের বিপরীতে ফরম বিক্রি হয়েছে সাড়ে চার হাজার। যারা ফরম জমা দেবেন রোববার থেকে তাদের গুলশান কার্যালয়ে সাক্ষাতকার।
পাঁচ দিন ধরে মনোনয়ন ফরম দিচ্ছে বিএনপি। প্রথম দিকে বিপুল সংখ্যক ফরম বিক্রি হলেও শেষ দিনে চাপ কিছুটা কম। এদিন কেনার চেয়ে ফরম জমাই পড়েছে বেশি।
প্রথম দুই দিন নয়া পল্টন কার্যালয়ে ছিল নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়। কিন্তু বুধবার সংঘর্ষের পর তাতে কিছুটা ভাটা পড়েছে।
মনোনয়ন প্রত্যাশীরা আশা করছেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারাই হবেন ধানের শীষের প্রার্থী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, রোববার রংপুর ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার।
এসময়, তফসিল ঘোষণার পরও সম্ভাব্য প্রার্থীসহ নেতা-কর্মীদের আটকের নিন্দাও জানায় বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ