• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গণফোরামে সাবেক ১০ সেনা কর্মকর্তার যোগদান

ঢাকা, ২০ নভেম্বর।। গণফোরামে যোগ দিয়েছেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফট্যানেন্ট কর্নেল (অব.) অধ্যাপক শেখ আকরাম আলী, লেফট্যানেন্ট কর্নেল (অব.) মো. শহীদুল্লাহসহ ১০ জন।

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

সুব্রত চৌধুরী বলেন, দেশের কঠিন এ সময়ে দলকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তারা গণফোরামে যোগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ