• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপিতে চূড়ান্তভাবে গুরুত্ব পাবেন পুরনো নেতারাই

সিসি নিউজ, ৩০ নভেম্বর।। একাদশ সংসদ নির্বাচনে অধিকাংশ আসনে বিএনপি একাধিক প্রার্থী দিলেও চূড়ান্তভাবে গুরুত্ব পাবেন দলের পুরনো নেতারাই। দলের নীতিনির্ধাকেরা বলছেন, কৌশলগত কয়েকটি কারণে এবার একাধিক প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। তবে ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই একক প্রার্থী বেছে নেবে বিএনপি।

দশ বছর পর জাতীয় নির্বাচনের মাঠে বিএনপি। একাদশ সংসদ নির্বাচনে লড়তে ৬০ আসন জোট শরিকদের ছাড় দিচ্ছে দলটি। আর বাকি ২৪০ আসনে লড়তে প্রায় ৮০০ নেতাকে দেয়া হয়েছে দলীয় মনোনয়নের চিঠি।

তবে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করার সময় দলের প্রতি আনুগত্য ও রাজনীতিতে অভিজ্ঞতাকেই প্রাধান্য দিতে চান বিএনপির নীতিনির্ধাকেরা। এজন্য একাধিকবার নির্বাচনে জয়ী হয়েছেন এমন অনেকেই পেয়েছেন মনোনয়নের চিঠি।

বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দিতে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন তারা।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ