• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নির্বাচনী প্রচারণায় মাঠে নামছে কেন্দ্রীয় ১৪ দল

ঢাকা, ০৬ ডিসেম্বর।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় মাঠে নামছে কেন্দ্রীয় ১৪ দল। আগামী ১১ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা সফরের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

আজ বৃহষ্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানান।

কর্মসূচির মধ্য রয়েছে আগামী ১১ ও ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ, ১৩ ডিসেম্বর রাজধানীর মতিঝিল, ১৪ ডিসেম্বর পুরান ঢাকার লালবাগ, ১৫ ডিসেম্বর মিরপুর, ১৯ ডিসেম্বর ফেনী, ২১ ডিসেম্বর কুষ্টিয়া, ২২ ডিসেম্বর রাজশাহী, ২৩ ডিসেম্বর নওগাঁ ও ২৪ ডিসেম্বর গাইবান্ধা সফর।

প্রয়োজনে এই কর্মসূচি বাড়তে পারে জানিয়ে দিলীপ বড়ুয়া বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীকে বিজয়ী করতে ১৪ দল নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে। নেতৃবৃন্দরা এই সকল এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কার্মকান্ড জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি ১৪ দলের প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহবান জানাবেন।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ