• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইসিতে সংখ্যাগরিষ্ঠের মতই আসল : কাদের

নোয়াখালী, ১৯ ডিসেম্বর।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।

আজ বুধবার (১৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী কবিরহাট নরোত্তমপুর ইউনিয়নের মনিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত নির্বাচনী সমাবেশে নির্বাচন কমিশনারদের মতানৈক্য সম্পর্কে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, নির্বাচন কমিশন একজনকে নিয়ে নয়, পাঁচজনকে নিয়ে গঠিত। সেখানে চারজন কেন, তিনজনও যদি কোনো বিষয়ে একদিকে থাকেন, তাহলে সেটাই কমিশনের সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘সেদিক থেকে একজন ভিন্নমত প্রকাশ করতে পারেন। তাতেও আপত্তি নেই। সেটা গণতন্ত্র। কিন্তু চারজন যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সেদিক থেকে সিইসি সঠিক কথা বলেছেন।’

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত নারী ও পুরুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাটের বিভিন্ন স্থানে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সমাবেশে তিনি বলেন, এসব এলাকায় শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হয়েছে। আর আগামীতে ক্ষমতায় এলে কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকায় আর কেউ গৃহহীন থাকবে না।

প্রসঙ্গত নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

এরপর মন্ত্রী ওই এলাকায় আরও কয়েকটি ইউনিয়নে নির্বাচনী সমাবেশে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ