• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আ.লীগে

ঢাকা, ২০ ডিসেম্বর।। আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমদ চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী তাকে ফুলের তোড়া উপহার দেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন ইনাম। তবে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়নি তাকে।

বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ইনামের বদলে ওই আসন থেকে দলের টিকিট পান আবদুল মুক্তাদীর।

সাবেক আমলা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হন।

গত ১৮ নভেম্বর রাজধানীতে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনাম। এর মাস খানেকের মাথায় আসন্ন নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই বিএনপি ছাড়লেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ