• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

দেশে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম‌্যান এরশাদ

সিসি ডেস্ক, ২৭ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেরা না ফেরার গুঞ্জনের মধ্যে অবশেষে দেশে ফিরলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার রাতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এতথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতী।

৮৮ বছর বয়সী রাজনীতিক এরশাদ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন। শুধু নভেম্বর মাসেই চারবার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।
অসুস্থতার কারণে জাতীয় পার্টির প্রার্থী বাছাই ও নির্বাচনী কার্যক্রম থেকেও দূরে ছিলেন এরশাদ। তার অসুস্থতা ও রাজনীতি থেকে দূরে থাকা নিয়ে নানা গুঞ্জন ছড়ায় রাজনৈতিক অঙ্গনে। তিনি দলীয় প্রধানের দায়িত্ব ছোট ভাই জিএম কাদেরের হাতে দিয়ে সিঙ্গাপুর যেতে পারেন- এমন গুঞ্জনও ছড়ায়।
এর মধ্যেই চলতি মাসের শুরুতেই দলের মহাসচিব পরিবর্তন করেন এরশাদ। এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাঁকে এ পদে বসান। এরপর নানা নাটকীয়তার জন্ম দিয়ে ১০ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর যান এরশাদ।
আসন্ন নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ। রংপুর-৩ আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী। সেখানে নৌকার প্রার্থী নেই। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ