• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৩ ঘণ্টার মাথায় সিদ্ধান্ত বদলালেন এরশাদ

সিসি ডেস্ক, ২৮ ডিসেম্বর।। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, মহাজোট ব্যতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এর আগে বিকেলে বারিধারাতে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থন জানিয়ে ঢাকা-১৭ ও সাতক্ষীরা-৭ আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরশাদ ঘোষণা দিয়েছিলেন- ১৪৬টি আসনে দলের উন্মুক্ত প্রার্থীরা মহাজোটকে সমর্থন জানাবেন। তবে যেসব জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা জেতার মতো অবস্থায় আছেন, সেখান থেকে প্রার্থী প্রত্যাহার করা হবে না। তবে মহাজোট যে সিদ্ধান্ত নেবে, প্রার্থীদের তা মেনে নেয়ার কথাও বলেন তিনি।মহাজোট প্রার্থীদের সমর্থনে জাতীয় পার্টির প্রার্থীরা ভোটের মাঠ ছেড়ে দেবেন বলে এরশাদের ঘোষণার তিন ঘণ্টা পর রাতে এরশাদের স্বাক্ষরে আসা এক বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন গণমাধ্যমে আমার বক্তব্য ভুলভাবে প্রচারিত হচ্ছে জেনে আমি অত্যন্ত মর্মাহত। মহাজোট ব্যতিত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। তাদেরকে নির্বাচনের মাঠে থাকার জন্য নির্দেশ দেওয়া হল।”একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট থেকে ২৯টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এর বাইরে আলাদাভাবে আরও ১৪০টি আসনে উন্মুক্ত প্রার্থী রাখার কথা জানায় জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল, নৌকা নয়, ধানের শীষ ঠেকাতেই এই প্রার্থী দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ