• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট

সিসি নিউজ, ৩১ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ফল প্রত্যাখ্যানের কথা জানান ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। এসময় নির্দলীয় সরকারের অধীনে পুন:নির্বাচন দাবি করেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বৈঠক শেষে সবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তারা। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ড. কামাল হোসেন অভিযোগ করেন, সারাদেশে ভোট ডাকাতি হয়েছে।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে ২০১৪ সালে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্ত সঠিক ছিলো। সোমবার ঐক্যফ্রন্টের বৈঠক শেষে পরবর্তী করণীয় ঠিক করবেন বলেও জানান বিএনপি মহাসচিব।
এর আগে গুলশান কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই নির্বাচনকে নিষ্ঠুর প্রহসন হিসেবে বর্ণনা করেন মির্জা ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ