• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রার্থীদের নিয়ে বিএনপির জরুরি বৈঠক বৃহস্পতিবার

সিসি ডেস্ক, ২ জানুয়ারি।। একাদশ জাতীয় সংসদে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জরুরি বৈঠকে ডেকেছে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (১ জানুয়ারি) জানান, আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে ও ভোটের দিনের চিত্র প্রার্থীদের কাছ থেকে জানা হবে। নির্বাচনের দিন কোনো অনিয়ম ও কারচুপির তথ্যপ্রমাণ থাকলে তা সংগ্রহ করা হবে।

এর আগে দলটির নয়াপল্টন কার্যালয় থেকে এক জরুরি বার্তায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ধানের শীষের প্রত্যেক প্রার্থীকে ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের অস্বাভাবিক ভোটের হিসাব, গ্রেপ্তার এজেন্ট ও নেতাকর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকাসহ আটটি বিষয়ে তথ্যসহ একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ