• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের

সিসি নিউজ, ২ জানুয়ারি।। জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, তাঁর অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের। জাতীয় পার্টির জন্য এক ভবিষ্যৎ নির্দেশনায় একথা জানিয়েছেন তিনি।

এরশাদ আশা প্রকাশ করেন, দলের জাতীয় কাউন্সিল জি এম কাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করে সার্বিক দায়িত্ব অর্পণ করবে। তার আগ পর্যন্ত যতদিন দলের চেয়ারম্যান হিসেবে এরশাদ দায়িত্ব পালন করবেন ততদিন জি এম কাদের তাকে সহযোগিতা করবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদ। এর আগে ৩ ডিসেম্বর পার্টির মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। রুহুল আমিন হাওলাদারকে চেয়ারম্যানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ