• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইসিতে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট

ঢাকা, ৪ জানুয়ারি।। শপথ নেননি ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীরা, নেবেনও না। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি আসনের ধানের শীষের প্রার্থীরা আলাদাভাবে মামলা করবেন নির্বাচনী ট্রাইব্যুনালে। এছাড়া, ভোট কারচুপির নানা তথ্য-উপাত্ত-সহ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ঐক্যফ্রন্ট। নেতাদের অভিযোগ, নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে প্রহসন করেছে সরকার।

গুলশানে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যান বিএনপি মহাসচিব। নিজেদের অভিযোগ সম্বলিত স্মারক লিপি জমা দেন প্রধান নির্বাচন কমিশনার বরাবার। দাবি জানান, নিরপেক্ষ সরকারে অধীনে নতুন নির্বাচনের।

এসময় ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করেন, সরকারের স্বেচ্ছাচারিতা আর ইসির নিরপেক্ষতার অভাবেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ