• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গনফোরামের নির্বাচিতরাও শপথ নিচ্ছেন না

সিসি ডেস্ক, ৬ জানুয়ারি।। সংসদ নির্বাচনে বিজয়ী দুই গণফোরাম নেতার শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে পরিবর্তনে এসেছে। এই দুই নেতা শপথ নিতে পারেন- ডক্টর কামাল হোসেন এমন ইঙ্গিত দিলেও ঐক্যফন্টের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে। কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগও তুলেছেন ঐক্যফ্রন্ট নেতারা।

একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না- এমন অবস্থান ভোটের ফল ঘোষণার পরপরই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে, শনিবার গণফোরামের বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে অন্য ইঙ্গিত দেন ঐক্যফ্রন্টের আহ্ববায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি জানান, গণফোরাম থেকে নির্বাচিত দুইজনের শপথ প্রশ্নে দলীয় অবস্থান ইতিবাচক।

এর পরদিনই বিএনপি মহাসচিবসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠক করেন মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে। পরে গণফোরাম সাধারণ সম্পাদক দাবি করেন, কামাল হোসেনের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা হয়েছে।

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের কেউ শপথ নেবেন না বলে বৈঠকের সিদ্ধান্ত জানান জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

২ ঘন্টাব্যাপি এ বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ