• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘এই সরকার ও সিইসি’র অধিনে কোন নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট’

লালমনিরহাট, ২১ জানুয়ারী।। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ও এই সিইসি’র অধিনের কোন নির্বাচনে যাবে না ঐক্যফ্রন্ট। আজ সোমবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংশতায় নিহত বিএনপি নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কলংকিত এ নির্বাচনের ফলাফল নিয়ে দেশের জনগণের কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে- জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোট ডাকাতি করা হয়েছে। দীর্ঘ দিন পর দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছিল। কিন্তু আ.লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে। সুতরাং এ ফলাফলের সরকার সঠিক নয়। এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।
মহাসচিব বলেন, আমরা আগেই বলেছি এ ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকারের অধিনে নির্বাচন করতে হবে। গত নির্বাচনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি তথা ঐক্যফ্রন্টের অনেক নেতাকর্মীকে নির্মম ভাবে খুন করেছে। নিহতদের প্রতি ঐক্যফ্রন্ট সমবেদনা জানায়। আমরা তথা সারা দেশবাসী নিহতদের পরিবারের পাশে থাকবে।

প্রথমে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা রাজপুরের খলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংশতায় নিহত ওয়ার্ড বিএনপি নেতা তোজাম্মেল হকের কবর জিয়ারত করেন। এরপর নিহতের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এরপর নিহত বিএনপি নেতার বাড়ির পাশে প্রতিবাদ সমাবেশে যোগ দেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় মির্জার ফখরুলের সাথে ছিলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ.স.ম আব্দুর রব, জাফর উল্লাহ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ