• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সুবর্ণচরে স্বামীকে আটকে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী, ১ এপ্রিল।। নোয়াখালীর সুবর্ণচরে আবারো এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউসুফ ও আবুল বাশার নামে দুজনকে দুপুরে আটক করেছে পুলিশ।
ওই গৃহবধূর অভিযোগ, উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন বাবরকে ভোট দেয়ায় তাকে ও তার স্বামীকে হুমকি দেয় বিজয়ী ভাইস চেয়ারম্যান ফরহাদ চৌধুরীর সমর্থকেরা। এরপর রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের থামায় ১০-১২ জন। পাশের একটি মৎস্য খামারে স্বামীকে আটকে মারধর ও তাকে ধর্ষণ করা হয়।
স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। দুজনেরই শরীরেই আঘাতের চিহ্নের কথা জানিয়েছেন চিকিৎসক। ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করে, কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ