• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অভ্যন্তরীণ ষড়যন্ত্রে পদ হারাতে হয়েছে: জিএম কাদের

সিসি ডেস্ক, ২ এপ্রিল।। অভ্যন্তরীণ ষড়যন্ত্রে বিরোধী দলীয় উপনেতার পদ হারানোর দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। তিনি বলেন, দলের কিছু নেতার কূটচালে তাকে কো-চেয়ারম্যানের পদও খোয়াতে হয়েছে। তবে এত অপমানের পরেও দল না ছাড়ার কথা জানিয়েছেন তিনি।
প্রেসিডিয়াম সদস্য থেকে এক লাফে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলের উপনেতা বনে যান জি এম কাদের। এসবই পান বড় ভাই দলের চেয়ারম্যান এরশাদের বদৌলতে। ভবিষ্যতে চেয়ারম্যান করারও ঘোষণা দেন।
কিন্তু আড়াই মাসের মাথায় সিদ্ধান্ত বদলান এরশাদ। ২৩ মার্চ বিজ্ঞপ্তি দেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারপারসন রওশন এরশাদকে বিরোধী দলের উপনেতা করা হয়েছে। আগের দিনই কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয় জিএম কাদেরকে। তার অদক্ষতাকে কারণ দাঁড় করানো হয়। এমন অভিযোগকে ভিত্তিহীন বললেন কাদের।
এখন দলের মধ্যে তার জনপ্রিয়তা আরও বেড়েছে বলে দাবি জিএম কাদেরের। তিনি বলেন, দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানো খুব জরুরি। কিন্তু এরশাদ থাকলে তা সম্ভব নয়।
পদ হারানোর পরও সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় জানান জি এম কাদের।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ