• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিএম কাদের পুনরায় কো-চেয়ারম্যান

সিসি ডেস্ক, ৪ এপ্রিল।। গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এক সাংগঠনিক নির্দেশনায় জিএম কাদেরকে পুনরায় জাপার কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তেরো দিনের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন হুসেইন মুহম্মদ এরশাদ। যে ছোটো ভাইকে ব্যর্থ উল্লেখ করে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, তাকেই আবার স্বপদে বহাল করলেন।

গত ২২ মার্চ তাকে কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। কেউ কেউ মনে করেন, উত্তরের নেতাদের গণপদত্যাগের হুমকিতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। রংপুর বিভাগের নেতারা কাদেরকে পুনর্বহালের দাবিতে আল্টিমেটাম দেন ৫ এপ্রিল পর্যন্ত।

এ বিষয়ে জানতে জিএম কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ