• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর, ৬ এপ্রিল।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেতে পারেন। যদি খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করেন তাহলে বিষয়টি ভেবে দেখব আমরা।

তিনি বলেন, প্যারোলে মুক্তি পেতে হলে খালেদা জিয়াকে একটি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আমাদের কাছে আবেদন করতে হবে। যদি তিনি আবেদন করেন তাহলে মুক্তি পেতে পারেন। তবে খালেদা জিয়ার জন্য প্যারোলের কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি।

শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ-থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কাজেই পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়ায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবার জন্য আইন সমান। দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, সদর আসনের এমপি মোজাফফর হোসেন, ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বছর ধরে কারাগারে বন্দি। বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ