• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শপথ না নেয়ায় মির্জা ফকরুলের আসন শুন‌্য ঘোষণা

সিসি নিউজ, ৩০ এপ্রিল।। নির্দিষ্ট সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন বগুড়া-৬ আসনকে শুন্য ঘোষণা করা হয়েছে।

বগুড়া-৬ আসনকে শুন্য ঘোষণা করার বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবিধান অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করার শেষ দিন ছিল গতকাল সোমবার। ফলে নিয়ম অনুযায়ী মির্জা ফখরুলের সদস্যপদ বাতিল করে তার নির্বাচনি আসন বগুড়া-৪ শূন্য ঘোষণা করা হয়েছে।

সংবিধানের ৬৭ (১) এর ‘ক’ অনুচ্ছেদে বলা আছে কোনো নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ নিতে না পারলে ওই সংসদ সদস্যের আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

কিন্তু শপথ গ্রহণের জন্য সময় চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সময়ের মধ্যে কোনো চিঠি দেননি। গতকাল সোমবার ছিলো শেষ ওই সময়সীমার শেষ দিন। একাদশ সংসদের কার্যক্রম গত ২৯ জানুয়ারি শুরু হওয়ায় ৯০ দিনের সেই সময়সীমা সোমবার পেরিয়ে গেছে।

মঙ্গলবার বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন, সোমবার পর্যন্ত তার হাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো চিঠি পৌঁছায়নি।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী ছয়জনের মধ্যে ফখরুল বাদে বাকি পাঁচজন শপথ নিয়েছেন। শেষ দিনে বিএনপির চারজন সংসদ সদস্য শপথ নেন, তার তিন দিন আগে নেন অন্যজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ