• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালী

বিশেষ প্রতিনিধি, ২৯ জুলাই ।। দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বণাঢ্য র‌্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্তর থেকে ফুলবাড়ী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে এক বিশাল র‌্যালী বের হয়ে ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফুলবাড়ী স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দুপুর ১২টায় স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যলয়ের সামনে ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু ইবনে রজব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও ফুলবাড়ী পার্বতীপুর এলাকার মাটি ও মানুষের নেতা মো. জাকারিয়া জাকির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল সবুজ, স্বেচ্ছাসেবকলীগ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম,ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মেহেদী হাসান মিঠু, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মো. আশিকুজ্জামান বাপ্পী, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মো. রাসেদুর রহমান রাসেল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রুহুল,মো. ফিজার,ডাক্তার শাহাদত। স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি-সম্পাদক,পৌর সভার ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি- সম্পাদকগণ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকলীগের র‌্যালীতে প্রায় ২হাজার নেতা কর্মী অংশ নেন।
আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ