• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিলমারীতে মহিলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম), ৩০ জুলাই ।। কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে চিলমারী উপজেলার ২‘শ টি বন্যার্ত পরিবারের মাঝে জনপ্রতি চাল- ১০ কেজি, সয়াবিন তেল- ১ লিটার, মুশুর ডাল- ১ কেজি, আলু – ২ কেজি, লবন- ৫০০ গ্রাম, চিড়া- ৫ কেজি, গুড় – ৫০০ গ্রাম, বিস্কুট- ৫০০ গ্রাম ও ৩ প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আহমেদ নাজমীন সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদিকা, আনোয়ারা বেগম, কৃষি ও সমবায় সম্পাদিকা শাহানাজ বেগম নাজু, চিলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, কুড়িগ্রাম পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আছমা বেগম, কুড়িগ্রাম সদর মহিলা আওয়ামী লীগের সহঃ সভানেত্রী রশিদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা রিক্তা রাণী রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আলেয়া বেগম, লায়লা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ