• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিসি নিউজ, ২০ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সৈয়দপুর বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক জাতীয় সংসদ সদস্য ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আবদুল গফুর সরকার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক, পৌর যুবদলের সভাপতি মোঃ গজনাফর আলী মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার বলেন, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজপথে আন্দোলন করে মুক্ত করা হবে। সরকার দেশে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। সরকার মুখের জোরে সবকিছু করতে চায়। ডেঙ্গু নিয়ে সরকার দেশবাসীর সাথে তামাশা করছে। অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসা দিতে সরকার ব্যর্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ