• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটি গঠন

সিসি নিউজ, ১৫ সেপ্টেম্বর ।।  জাতীয় পার্টির নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার জাতীয় পার্টি নীলফামারী জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

জাপার নীলফামারী জেলা কমিটির আহবায়ক আদেলুর রহমান আদেল এমপি ও সদস‌্য সচিব শাহজাহান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ‌্য জানা গেছে।

পত্রে জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা কমিটিতে আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিককে আহবায়ক এবং জিএম কবির মিঠুকে সদস‌্য সচিব করে ৫১ সদস‌্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

অপর পত্রে জাতীয় পার্টি সৈয়দপুর পৌর কমিটিতে আলহাজ্ব জয়নাল আবেদিনকে আহবায়ক এবং আলতাফ হোসেনকে সদস‌্য সচিব করে ৫১ সদস‌্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে উভয় কমিটিকে আগামী ৯০ দিনের মধ‌্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ