• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাল মানুষদের দলের নেতৃত্বে আনতে হবে- আসাদুজ্জামান নূর

সিসি নিউজ, ২২ অক্টোবর।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের ব‌্যাক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী- ২ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি উপস্থিত সকল কাউন্সিলরদের উদ্দেশ‌্যে দেয়া বক্তব‌্যে এ কথা বলেন।

এদিকে সকালে সম্মেলনের প্রথম অধিবেশন সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় সংস্থার মাঠে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এমপি বলেন, জামায়াত-বিএনপি সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যম দেশে বিশৃংখলা সৃষ্টির চক্রান্ত করছে। আর জঙ্গীরা আবারো দেশে হামলার চেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতা বিরোধীরা যাতে আবারো মাথাচারা দিয়ে উঠতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, তা নাহলে দেশ আবারো ষড়যন্ত্রেও শিকার হবে। দলীয় নেতাকর্মীদেও দায়িত্ব হচ্ছে দলকে সুসংগঠিত করা। ক্যাসিনো কেলেংকারী থেকে অনেক কিছুই হচ্ছে। তাই আমাদের দলীয় নেতাকর্মীদের আত্মশুদ্ধির সময় এসেছে, আমাদের আত্মসংযম হতে হবে। অন্যায়কারী কখনো মহৎ নেতা হতে পারে না। দেশে দূর্র্র্নীতি, অবিচার ও অনিয়ম বন্ধে দলীয় নেতাকর্মীদের কি কিছুই করার নেই বলে প্রশ্ন রাখেন তিনি ? কোন কাউন্সিলেই গুরুত্বহীন নয় দাবি করে তিনি বলেন প্রতিটি কাউন্সিলেই গুরুত্বপূর্ণ। তাই কাউন্সিলের মাধ্যম ভাল মানুষদের দলের নেতৃত্বে আনতে হবে।
সম্মেলন বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম এবং নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. আব্দুস্ সামাদ মন্ডল।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সাংগঠনিক প্রতিবেদন তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আখতার হোসেন বাদল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক। এর আগে মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতা স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল মান্নান পাটোয়ারী। এরপর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এর আগে রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থা মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দলে আমরা আদর্শবান মানুষ চাই। ভূমিদস্যু, জুয়াড়ি ও ক্যাসিনো ব্যবসায়ীদের আমাদের দলে চাই না।
সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার।
সম্মেলন অনুষ্ঠানে আওয়ামী লীগের নীলফামারী জেলাসহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনের সভাপতি এ‌ডভোকেট মমতাজুল হক তার সমাপনী বক্তব‌্যে বলেন, যাচাই-বাছাই শেষে সঠিক কাউন্সিলর নির্বাচন করে অনুষ্ঠিত হবে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল। ততদিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগকে দেখভাল করবেন।

উল্লেখ‌্য যে, সর্বশেষ বিগত ২০০৫ সালের ৩ এপ্রিল নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ