রংপুর, ২৭ নভেম্বর।। রংপুর জেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রংপুর টাউনহলে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
আর জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মমতাজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে। এছাড়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শাফিউর রহমান শাফি ও সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল।
এর আগে, ত্রিবার্ষিক সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলে শিক্ষিত ও স্বচ্ছ ইমেজের লোক দরকার। এ কারণে কমিটিতে আত্মীয় নয়, ত্যাগী নেতাদের মূল্যায়ণের আহ্বান জানান তিনি।
দুর্নীতিবাজ, টেন্ডারবাজ- এমন কেউ যেন দলে না থাকে সে বিষয়ে নেতাকর্মীদের লক্ষ্য রাখতে বলেন ওবায়দুল কাদের।