• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপি নেতা হাফিজ ও খোকনের জামিন

সিসি ডেস্ক, ২৮ নভেম্বর।। গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের পর বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদসহ দলটির তিন নেতা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাঁদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া বাকী দুই নেতা হলেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন। এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন। আর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।
একই মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও কায়সার কামাল। গত মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় মামলা করে শাহবাগ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ