• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা প্রদান

সিসি নিউজ, ৪ ডিসেম্বর।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মো. আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ সৈয়দপুর উপজেলা ও থানা পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। শহরের শহীদ তুলশীরাম সড়কে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো. রাজিব চৌধুরী ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী এ. কে. এম. রাশেদুজ্জামান রাশেদ।
আওয়ামী তাঁতী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. আমিনুল হক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. সাখাওয়াৎ হোসেন খোকন, আওয়ামী তাঁতী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. মোস্তফা কামাল এবং সৈয়দপুর থানা কমিটির আহবায়ক মো. মাসুদুর রহমান লেলিন প্রমূখ। গোটা সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাঁতী লীগের নেতা স্বপন প্রামানিক।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মো. আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। কিন্তু কাউন্সিলর নির্বাচনসহ বিভিন্ন জটিলতার কারণে ওই দিন উপজেলা কমিটি গঠন করা হয়নি। এ সময় সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেন কেন্দীয় কমিটি থেকে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। পরে কেন্দ্রের নির্দেশে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সংবাদপত্রে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত নভেম্বর আখতার হোসেন বাদলকে সভাপতি ও মহসিনুল হক মহসিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ