• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

ছাত্রলীগ নেতাদের নামে মিথ‌্যা মামলার প্রতিবাদে খানসামায় বিক্ষোভ

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং খানসামার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র  সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্যসহ ছাত্রলীগ নেতাদের নামে ভিপি নূর কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর (সোমবার) সকালে খানসামা উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা,উদ্দেশ্যে প্রণোদিত ও মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানায়।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য রাকেশ গুহ, আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিটন রহমান, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীম ও সাধারণ সম্পাদক সাজ্জাদসহ খানসামা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ