• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গুরুতর অসুস্থ নানক হাসপাতালে

ঢাকা,৬ জানুয়ারী।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী মোহাম্মদ বিপ্লব এ তথ্যে নিশ্চিত করেছেন।

নানকের সহকারী বলেন, তার এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। রিং পরানোর সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের হেভিওয়েট এই নেতার পৈতৃক বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার ড. খিরদ মুখার্জী লেন এলাকায়। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রীসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ