• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিএনপি নির্বাচনে খরা, আন্দোলনে খরা- ওবায়দুল কাদের

সিসি নিউজ, ১১ জানুয়ারী ।। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গনজোয়ারের প্রমানটা কোথায় পাবো? নির্বাচনে অথবা আন্দোলনে। আন্দোলনেও তাদের খরা, নির্বাচনেও খরা। তাদের জোয়ারটা কোথায় এলো, আমরাতো দেখতে পাচ্ছিনা। দেশের মানুষও দেখে নাই।

আজ দুপুরে নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, আমরা ইভিএম চাই। নির্বাচন কমিশন ইভিএম দিবে, নাকি দেবে না- সেটা ইসির ব্যাপার। কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনেই নির্বাচনে অংশ নেবো। আসলে বিএনপি এনালগ বাংলাদেশ চায়, তারা ডিজিটাল চায় না।
উল্লেখ্য যে, রংপুর বিভাগের ৮ জেলা ও রংপুর সিটি এলাকার জন্য ১৮ হাজার এবং সৈয়দপুরের ৩ হাজার সহ মোট ২১ হাজার শীতবস্ত্র বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ