• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চড়াও হলেও নির্বাচন থেকে সরে যাবো না- সৈয়দপুরে ফখরুল

সিসি নিউজ, ১৪ জানুয়ারী।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একটি গনতান্ত্রিক দল। একটি পলিটিক্যাল ডেমোট্রিক পার্টি হিসেবে নির্বাচনে থাকাটা বড় প্রয়োজন। সে কারনে এতো বৈরী পরিবেশের মধ্যে, প্রতিকুল অবস্থার মধ্যেও নির্বাচনে অংশ নিয়েছি।

তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে আমরা ভালো করে চিনি, অযোগ্য একটি নির্বাচন কমিশন। আর এই সরকার কখনো একটি অবাধ, সুষ্ঠ নির্বাচন করতে দেবে না। তারা জানে সুষ্ঠ নির্বাচন হলে কোন নির্বাচনে জিততে পারবে না। সে কারনে এসময় বাধা, গোলযোগ সৃষ্টি করবে, বিএনপি বা বিরোধী দলের প্রার্থীদের প্রতি চড়াও হবে। তারপরও নির্বাচন আছি, থাকবো এবং এভাবে বিজয় হবো ইনশাল্লাহ।
অ্যাটনী জেনারেলের বক্তব্যের জবাবে ফখরুল বলেন, বিষয়টা তাদের পরিকল্পিত এবং সাজানো। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা একটি মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে, রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখবেন বলে সেটি করিয়েছেন। তাহলে আপনারা নির্ধারন করে দেন, সাজা কত বছর হবে, মুক্তি কবে হবে- আর সেটিই তার বক্তব্যে প্রমানিত হয়েছে। আমরা যে বলি সরকার সবকিছু নিয়ন্ত্রন করছে- সেটাই তো প্রমানিত হচ্ছে। আর ওবায়দুল কাদের সাহেবের কথা আমি বেশি একটা আমলে নেইনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ