নীলফামারী প্রতিনিধি।। বাংলাদেশ তাঁতীলীগ নীলফামারী জেলা শাখার কর্মীসভা শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে সার্কিট হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ বক্তব্য দেন।
সংগঠনের জেলা আহবায়ক দেওয়ান সেলিম আহমেদ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসিনুল হক মহসিনের সঞ্চালনায় এতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বক্তব্য দেন।
কর্মী সভায় আহবায়ক কমিটি বিলুপ্ত করে দেওয়ান সেলিম আহমেদকে সভাপতি এবং এ্যাডভোকেট জামিল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
দেওয়ান সেলিম আহমেদ বলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতাদের রংপুর বিভাগের সাংগঠনিক সফর উপলক্ষে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনকে গতিশীল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করণে বিশেষ নির্দেশনা দেন নেতারা।