নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে মহিলা আওয়ামীলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসুচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুপালি বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ফরিদা খানম। অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা আরজুমান্দ ইতি, সাংগঠনিক সম্পাদক শিল্পি রানী ও রতনা সিনহা বক্তব্য দেন।
পরে কেক কাটা হয় সেখানে। জেলা কমিটির ছাড়াও উপজেলা কমিটির নেতারা অংশগ্রহণ করেন এতে।