• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

করোনা নিয়ে কর্মসূচি জোরদারের সিদ্ধান্ত বিএনপির

ঢাকা, ১৫ মার্চ ।। করোনাভাইরাস নিয়ে জনগনকে সচেতন করতে দলীয় কর্মসূচি জোরদার করবে বিএনপি। ইতোমধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যেতে নেতা-কর্মীদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা নিয়ে সরকারের কোন সিদ্ধান্তের দিকে না তাকিয়ে জনসচেতনতায় যা যা করার দরকার বিএনপি তা করবে। ইতোমধ্যে প্রাথমিক অবস্থায় কেন্দ্রীয়ভাবে আট লাখ লিফলেট ছাপা হয়েছে। প্রয়োজনে আরো ছাপানো হবে। জেলার নেতাদেরকেও লিফলেট ছাপিয়ে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।

সূত্রটি আরো জানায়, বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ঢাকা মহানগর বিএনপি নেতাদের কর্মকাণ্ড সম্পর্কিত দলীয় একটি রিপোর্ট নিয়েও আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। ঢাকা মহানগরকে কিভাবে আরো গতিশীল করা যায় সে ব্যাপারে মতামতও দেন নীতিনির্ধারকরা। এই নিয়ে আরো আলোচনা হবে বলেও জানা গেছে।

লন্ডন থেকে স্কাইপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ