• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরি পদক্ষেপের আহ্বান জাসদের

ঢাকা, ১৮ মার্চ ।। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া এবং বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় জরুরি পদক্ষেপ ও ব্যবস্থাপনা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ মাঠ পর্যায়সহ সকল পর্যায়ে জনপ্রশাসন ও স্বাস্থ্য সেবা বিভাগ, সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক পরিচালনায় সহযোগিতার জন্য দেশের সুশৃংখল বাহিনীসমূহকে প্রস্তুত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ দেশের সকল নাগরিক এবং ব্যক্তি ও বেসরকারি খাতের সকল সংস্থাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ শৃংখলা প্রদর্শণের জন্য আহ্বান জানিয়েছেন। তারা জাসদের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যক্তিগত ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিজ নিজ এলাকায় সাধারণ মানুষকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করার জন্য আহ্বান জানান।

তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মস্থলে সুরক্ষা নির্দেশনা অনুযায়ী জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম সীমিত করার ঘোষণা দেন এবং জরুরি প্রয়োজন ছাড়া দলের নেতাকর্মীদের জনবহুল এলাকায় না যাওয়া ও দলীয় কার্যালয়ে না আসার নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ