সিসি ডেস্ক, ২৫ মার্চ ।। সরকারের দেয়া শর্তের ভিত্তিতে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৫ মার্চ) আড়াইটার দিকে বিএসএমএমইউতে কারা কর্মকর্তা চিঠি নিয়ে যান। পরে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
তিনি জানান, বেলা তিনটা পাঁচ মিনিটের দিকে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়ার পর পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব তাকে গ্রহণ করেন।