• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিলেন এমপি বাবলা

ঢাকা, ২৯ মার্চ ।। করোনাভাইরানের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক বিতরণ করেছেন জাতীয় পার্টির কোচেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। পাশাপাশি জাপার প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও লিয়াকত হোসেন খোকা এমপিও নিজ নিজ এলাকায় জনগণের মাঝে খাবার বিতরণ করছেন।

বাবলা রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী তার নির্বাচনী এলাকার কদমতলী থানার ৫৮ নং ওয়ার্ডের ওয়াসা এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক ও কদমতলী থানার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, জাপার কেন্দ্রীয় নেতা মো: মনিরুজ্জামান, স্থানীয় জাপা নেতা হোসেন মিয়া, ফয়েজ আহমেদ, ডি কে সমির, মো: জুয়েল ওসমান, বাবুল হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মো: রনি, লিটন আলী, শ্রমিক পার্টির আঞ্জু বেগম, আলমগীর হোসেন, হায়দার আলী, মো: স্বাধীন ও মো: আদু ইসলাম।

এছাড়া রবিবার বেলা ১১টার পর থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা চারটি টিমে বিভক্ত হয়ে কদমতলী থানার ৫৮, ৫৯, ৫২ ও ৫৩ নং ওয়ার্ডের প্রায় সাত শতাধিক বাড়িতে গিয়ে ঢাকা- ৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষ থেকে তিন কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, দুইটি সাবান ও একটি করে মাস্ক প্রতিটি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করেন। এই সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এমপি আবু হোসেন বাবলা সকাল ১০টার দিকে ৫৮ নং ওয়ার্ডের ১ নং সড়ক থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জীবণুনাশক ছিটানোর কর্মসূচি উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ