• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় দরিদ্র বিধবার ধান কেটে মাড়াই করে দিল উপজেলা ছাত্রলীগ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) ।। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ,শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে আজ বৃহস্পতিবার দিনাজপুরের খানসামায় ছাতিয়ানগড় গ্রামের দরিদ্র বিধবা শেফালী রায়ের ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিটন রহমান,ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীম ও সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম,পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগ,পাকেরহাট কারিগরী কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কৃষানী শেফালী রায় বলেন, স্থানীয় শ্রমিকরা দেশের বিভিন্ন জায়গায় ধান কাটতে যাওয়ায় ও করোনাভাইরাসের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দেয়।পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার ৬০ শতক জমির ধান কাটা-মাড়াই করে দেন। এতে উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম বলেন,দেশের এই ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। ওই কৃষানী শ্রমিক সংকট ও আর্থিক অবস্থার কারনে জমির ধান কাটতে না পারায় আমরা স্বেছাশ্রমে ধান কেটে মাড়াই করে দিয়েছি। সংকটে থাকা কৃষকের উপকার করতে পেরে আমাদের ভালো লাগছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন,দূর্যোগের সময় উপজেলা ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছেন এটি ভাল উদ্যোগ। কৃষকদের পাশে এসে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ