• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিক্রি হওয়া ব্রেসলেটটি মাশরাফির কাছেই থাকবে

খেলাধুলা ডেস্ক।। করোনা মোকাবেলার জন্য নিজের ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটি নিলামে বিক্রি করে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪২ লাখ টাকায় ব্রেসলেটটি কিনেছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিস অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)। এর ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা।

তবে, বিক্রি করে দিলেও ব্রেসলেটটি মাশরাফির কাছেই থাকবে। কারণ, বিএলএফসিএ ব্রেসলেটটি কিনে আবার মাশরাফি বিন মর্তুজাকে গিফট করেছে। রবিবার রাতে নিলামের অনলাইন প্লাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’ এর লাইভ সেশনে বিক্রি হয় ব্রেসলেটটি।

বিএলএফসিএ এর পক্ষ থেকে লাইভে এসে মমিনুল ইসলাম বলেন, ‘আমরা ৪০ লাখ টাকা দিয়ে ব্রেসলেটটি কিনলাম। কিন্তু এর সঙ্গে আমরা আরো ৫ শতাংশ দেব। অর্থাৎ, আমরা মোট দেব ৪২ লাখ টাকা। তবে, আমরা ব্রেসলেটটি আবার মাশরাফিকে গিফট করলাম। আমাদের প্রিয় অধিনায়কের ব্রেসলেট তার কাছেই থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অনুষ্ঠান করে ব্রেসলেটটি মাশরাফির হাতে তুলে দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ