• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া, ০৫ জুন ।। জেলার শাজাহানপুরে আবু হানিফ প্রামানিক ওরফে মিস্টার (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার শাকপাল স্ট্যান্ডে স্থানীয় জামে মসজিদের সামনে জুমা নামাজে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আবু হানিফ মিস্টার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাজাহানপুর উপজেলার শাকপালা গ্রামের আরমান প্রামানিকের পুত্র।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন নিহত মিস্টারের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, হত্যার কারণ জানতে পারলে পরবর্তীতে প্রেস ব্রেফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে ভয়ে তারা কেউ মুখ খুলছেন না। তবে দলীয় কোন্দল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। থানার ওসি আজিম উদ্দীন জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার ক্লু উদ্ধারপূর্বক অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ