• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাঙ্গা আউট, জাপার নতুন মহাসচিব বাবলু

সিসি ডেস্ক ।। মশিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হলো জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে। রবিবার এক সাংগঠনিক আদেশে এমন সিদ্ধান্ত নেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন।

দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ রবিবার (২৬ জুলাই) থেকে কার্যকর হবে।

গত বছর ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলে চেয়ারম্যান হন জিএম কাদের। আর মহাসচিব হন মশিউর রহমান রাঙ্গা।

এছাড়া বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা বেগম রওশন এরশাদকে তখন দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ করা হয়।

জাপার নিয়ম অনুযায়ী তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা। রাঙ্গারও তিন বছর থাকার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ