• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘাস খেয়ে থাকব, তবুও সেনাবাহিনীর বাজেট বাড়াব: শোয়েব

খেলাধুলা ডেস্ক ।। প্রয়োজনে তিনি ঘাস খেয়েও থাকতে পারেন। তবুও সেই টাকায় দেশের সেনাবাহিনীর অর্থ বরাদ্দ বৃদ্ধিতে সাহায্য করবেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

এক কালে বল হাতে যার রানআপ দেখলেই বিপরীত দলের অনেক ব্যাটস্‌ম্যানের হৃৎকম্প হত, সেই ‘‌রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর মন্তব্য, ‘‌যদি আল্লাহ্‌ আমায় সেই ক্ষমতা দেন, আমি ঘাস খেয়ে থাকব কিন্তু আমি সেনার বাজেট বাড়াব। আমি আমার সেনা প্রধানদের আমার সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে বলব। যদি বাজেট ২০ শতাংশ হয়, তাহলে আমি সেটাকে ৬০ শতাংশ করব। আমরা যদি পরস্পরকে অপমান করি, ক্ষতি আমাদের দেশেরই।’

শোয়েবের দাবি, তিনি দেশের হয়ে বুকে একটি বুলেটের ক্ষত নিতে চেয়েছিলেন এবং সেজন্যই ১৯৯৯ সালে কাউন্টি খেলার প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ কার্গিল যুদ্ধে লড়ার ইচ্ছা ছিল তার। বিস্ময়প্রকাশ করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, তিনি বুঝতেই পারেন না কেন সাধারণ মানুষ এবং সেনাবাহিনী পরস্পরের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে না।

বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম ফাস্ট বোলারের মধ্যে একজন শোয়েব আখতার, সারা বিশ্বের ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের কাছে বন্দিত‌। তার মুখে এধরনের কথাবার্তায় স্বভাবতই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ