• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

খেলাধুলা ডেস্ক ।। স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৪৫ জন ক্রিকেটার আগামী চার সপ্তাহের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করবে।

২৩ আগস্ট থেকে শুরু হবে ক্যাম্প। শেষ হবে ১৮ সেপ্টেম্বর।

প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে ৪ সপ্তাহের আবাসিক ক্যাম্প করবে ক্রিকেট বোর্ড। আবাসিক ক্যাম্পে আসার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর সে লক্ষ্যে ৪৫ সদস্যের স্কোয়াডকে মোট ৩ গ্রুপে ভাগ করেছে বিসিবি।

প্রতি গ্রুপের ১৫ সদস্য করে ১৫ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে সবার করোনা টেস্ট করা হবে। এরপর করোনায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে শুরু হবে মূল ক্যাম্প।

গতবারের মতো এবারও অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে আছেন প্রান্তিক নওরোজ নাবিল। একমাত্র তিনিই বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে ছিলেন। নাবিলসহ বিকেএসপি থেকে এই স্কোয়াডে আছেন সবচেয়ে বেশি ১২ জন। এরপর রংপুর বিভাগ থেকে ৮ জন, ঢাকা মেট্রো থেকে আছেন ৭ জন।

চট্টগ্রাম বিভাগ থেকে ৬ জনের সঙ্গে রাজশাহী বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ৪ জন ক্রিকেটার। খুলনা থেকে ৩ জনের সঙ্গে সিলেট ও বরিশাল বিভাগ থেকে আছেন ২ জন করে ক্রিকেটার, ঢাকা দক্ষিণ থেকে আছেন ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ