• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের বার্সার অধিনায়ক মেসি

খেলাধুলা ডেস্ক ।। লিওনেল মেসির এক সিদ্ধান্তে হইচই পড়ে গিয়েছিলো বার্সেলোনা শিবিরে। কদিন আগেই যিনি বার্সেলোনা ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই লিওনেল মেসিই থাকছেন দলটির অধিনায়ক।

২০২০-২১ মৌসুমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই ভোট দিয়েছেন ক্লাব সতীর্থরা। ভোটাভুটিতে টানা তৃতীয় মৌসুম কাতালান ক্লাবটির সহ-অধিনায়ক হয়েছেন সের্হিও বুসকেতস। ভোটে মেসির পরে থাকায় তার সহকারীর দায়িত্ব পেয়েছেন এই মিডফিল্ডার।

২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তার বার্সা ছাড়ার পর থেকে অধিনায়কের ভূমিকায় মেসিকে দেখা যাচ্ছে। গত দুই মৌসুমের ধারাবাহিকতায় এবারও তিনিই হয়েছেন অধিনায়ক।

অধিনায়কের পদের জন্য দাঁড়ানো চারজনের মধ্যে ভোট সংখ্যায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ