• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্রুত ৩ হাজারের রেকর্ড ম্যাক্সওয়েলের

খেলাধুলা ডেস্ক ।। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। গতরাতে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

এই ইনিংস দিয়েই ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল। বলের সাথে পাল্লা দিয়ে দ্রুত ৩ হাজার রান তোলার বিশ্ব রেকর্ডটি দখলে নিয়েছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রান করতে ২৪৪০টি বল খেলেন ম্যাক্সওয়েল। ফলে ভেঙ্গে যায় ইংল্যান্ডের জশ বাটলারের রেকর্ডটি। ২৫৩২ বল খেলে ৩ হাজার রান করেছিলেন বাটলার। অর্থাৎ বাটলারের চেয়ে ৯২ বল কম খেলেছেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৫৭ জন ব্যাটসম্যান ৩ হাজার রান করেছেন। এদের মাত্র ছয়জন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে ৩ হাজার রান করেন। ম্যাক্সওয়েল ও বাটলারের পরপর এ তালিকায় আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় ও ভারতের কপিল দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ