• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যাম্পের জন্য ডাক পেলেন ২৭ ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ।। জাতীয় দলের ক্যাম্পের জন্য ২৭ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে তিনদিনের বিরতি দিয়ে রবিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ২৭ জনের দল ঘোষণা করেছে।

রবিবার ক্যাম্পে যোগ দেওয়ার আগে হোটেল সোনারগাঁওয়ে উঠবেন ক্রিকেটাররা। সেখানে ৭ দিন পুরোপুরি আইসোলেশনে থাকবেন মুমিনুল, তামিমরা। আইসোলেশনে থাকলেও ক্যাম্প করবেন ক্রিকেটাররা। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন এ ক্যাম্প চলবে। বিসিবি জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের ট্রেনিং ও চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে। এরই মাঝে আরও দুই দফা করোনা পরীক্ষা হবে ২১ ও ২৫ সেপ্টেম্বর।

স্কিল ক্যাম্পের স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদাত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফ উদ্দীন ও সাইফ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ