• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

জয়ে শুরু কোহলির আইপিএল

খেলাধুলা ডেস্ক ।। আইপিএলের ১৩তম আসরে জয় দিয়ে শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে তারা সানরাইজার্স হয়দরাবাদকে হারিয়েছে ১০ রানের ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। জবাবে ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ও মনিশ পান্ডে ছাড়া হায়দ্রাবাদের হয়ে আর কেউই দাঁড়াতে পারেনি। ওপেনার বেয়ারস্টো ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬১ করে চাহালের বলে বোল্ড হন। এছাড়া ৩৩ বলে ৩৪ রান করেন পান্ডে। তার উইকেটটিও চাহাল দখল করেন।

লেগস্পিনার চাহাল ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট পান। এছাড়া শিবাম ডুবে ও নভদ্বীপ সাইনি ২টি করে উইকেট পান।

এর আগে দেবদূত পাডিক্কল এবং অ্যারোন ফিঞ্চের ৯০ রানের ওপেনিং পার্টনারশিপ আরসিবির বড় রান তোলার ভিত গড়ে দেয়। দেবদূত ৪২ বলে ৫৬ রান করেন। ২৯ রান করেন ফিঞ্চ। অধিনায়ক বিরাট কোহলি ১৪ রান করে আউট হন। তবে এবি ডিভিলিয়ার্স ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নটরাজন, বিজয় শঙ্কর এবং অভিষেক শর্মা একটি করে উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ