• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

রাজস্থানে যোগ দিচ্ছেন বেন স্টোকস

খেলাধুলা ডেস্ক ।। বাবার অসুস্থার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ত্রয়োদশ আসরের শুরু থেকে অংশ নিতে পারেননি ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। যে কারণে তাকে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম চার ম্যাচে দেখা যায়নি। তবে এবার আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্টোকস।

নিজেদের আদি নিবাস নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে আবুধাবিতে গিয়ে তিনি দলের সাথে যোগ দিবেন। ক্রাইস্টচার্চের একটি হাতপাতালে স্টোকসের বাবার ক্যান্সারের চিকিৎসা চলছে। যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকেই দলের বাইরে স্টোকস।টুইটারে বিষয়টি নিশ্চিত করে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ক্রাইস্টচার্চ থেকে আরব আমিরাত আসতে কত সময় নেয়?

স্টোকস যোগদানের খবরে খুশি রাজস্থানের অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তিনি বলেন, ‘বেন দারুন এক খেলোয়াড়। এখানে আসার দলের সাথে যোগ দিবেন সে।’ রাজস্থানে স্টোকসের আরও তিন জাতীয় দলের সতীর্থ রয়েছে। তারা হলেন- জশ বাটলার, জোফরা আর্চার ও টম কারান। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হার রাজস্থানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ