• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

১০ উইকেটে জিতলো ধোনির চেন্নাই

খেলাধুলা ডেস্ক ।। আইপিএলের চলতি আসরের প্রথম ১০ উইকেটের জয় তুলে নিলো চেন্নাই সুপার কিংস। রোববার (৪ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট তারা ১৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে।

আইপিএলের ইতিহাসে এটি দ্বাদশ ১০ উইকেটের জয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে কেবল ২০১১ ও ২০১৪ সালে কোনো দল ১০ উইকেটে জয় পায়নি। এ ছাড়া প্রত্যেক আসরেই ছিল বড় এই জয়। অবশ্য ২০১৩ সালে চেন্নাই মোহালিতে এই পাঞ্জাবকেই ১০ উইকেটে হারিয়েছিল আরো একবার।

রোববার পাঞ্জাবের ছুড়ে দেওয়া ১৭৯ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলা সম্ভব হয়েছে চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেট ওয়াটসন ও ফাপ ডু প্লেসিসের ব্যাটে ভর করে। ওয়াটসন ৫৩ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন। আর ডু প্লেসিস ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত থাকেন।

তার আগে পাঞ্জাবের ১৭৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন লোকেশ রাহুল। তিনি ৫২ বলে ৭ চার ও ১ ছক্কায় এই রান করেন। এ ছাড়া নিকোলাস পুরান ৩৩, মানদীপ সিং ২৭ ও মায়াঙ্ক আগারওয়াল ২৬ রান করেন। বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন।

চেন্নাই সুপার কিংসের এটি তৃতীয় জয়। অন্যদিকে পাঞ্জাবের পঞ্চম হার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ