• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

স্থগিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

খেলাধুলা ডেস্ক ।। করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল। যুব ক্রিকেটারদের টুর্নামেন্টটি আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে এটি ২০২১ সালে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের এটি হতাশার খবর। কারণ এশিয়া কাপ লক্ষ্য করে কিছুদিন আগে দল নিয়ে পরিকল্পনা করেছিল। এই টুর্নামেন্টের মাধ্য্যমে গঠিত বয়স ভিত্তিক নতুন দলকে মূল্যায়নের সুযোগের আশা করছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

চলতি বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর এশিয়া কাপই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম টুর্নামেন্ট। বিশ্বব্যাপী করোনার কারণে ক্রিকেট থেকে দূরে ছিল তারা।

বিসিবি গেম ডেভলপমেন্টের ম্যানেজার এইএম কাওসার বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্থগিত হয়েছে। এটি ২০২১ সালে অনুষ্ঠিত হবে। চলতি বছরের নভেম্বরে এটি অনুষ্ঠিত হবার কথা ছিল। আগামী বছর উপযুক্ত সময়ে আয়োজন করাই প্রধান লক্ষ্য এসিসির।’

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং বাছাইপর্বের দুটিসহ মোট আটটি দল নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ